Ads Manager-এর হিসাব আর আপনার bKash-এর হিসাব মেলে না কেন?
কারণ বাংলাদেশে 100টা order এলে সবগুলো টাকা হয়ে ফেরে না। কিছু confirm হয় না, কিছু fake, কিছু courier থেকে return আসে। তার উপর dollar rate-এর সাথে bank charge, courier আর COD charge যোগ হয়। Meta এসবের কিছুই জানে না, তাই সে যে ROAS দেখায় সেটা প্রায় সবসময় আসলের চেয়ে বেশি।
E-commerce Growth OS এই হিসাবটা ঠিক করে। শুধু delivered order-এর টাকা দিয়ে এটা আপনার Delivered ROAS বের করে, আর প্রতি সপ্তাহে বলে দেয় budget বাড়াবেন, ধরে রাখবেন, নাকি থামবেন।
কাদের জন্য
- Facebook Page / Inbox seller: কয়টা order আসলে delivered হলো, কোন courier বা এলাকায় return বেশি, কোন নম্বর বারবার fake order দেয়, সব এক জায়গায়।
- Shopify / WooCommerce website owner: Pixel, CAPI আর GA4 ঠিক আছে কিনা check করবেন, আর বুঝবেন কখন scale করবেন।
- Freelancer / Media buyer / Agency: নতুন client-এর account audit, weekly report আর campaign naming, সব একই নিয়মে।
ভেতরে যা থাকছে (22টা tab)
শুরু আর Setup
- Start Here: বাংলায় কোন tab কখন ব্যবহার করবেন
- Settings: dollar rate, VAT/bank charge, courier charge একবার বসালে পুরো sheet সেই অনুযায়ী হিসাব করে
- Products: দাম, খরচ, stock আর reorder alert
হিসাবের Calculator
- True Profit Calculator: প্রতিটা product-এর আসল লাভ, Break-even ROAS, Target ROAS আর CPA
- Target & Budget Planner: মাসের revenue target থেকে কত order লাগবে আর দৈনিক budget কত
- Offer & Bundle Calculator: discount, free delivery, Buy 2 Get 1, কোনটায় লাভ থাকে আর কোনটায় loss
দৈনিক কাজ (দিনে 5 মিনিট)
- Daily Orders: source অনুযায়ী order, confirm, delivered, return
- Ad Spend: $ দিলে ৳ অটো হিসাব, charge সহ
- Courier Tracker: courier-wise আর area-wise return rate, কত COD টাকা পাওনা
- Customers: Repeat, VIP আর Blacklist tag অটো
Dashboard
- Weekly Dashboard: Meta ROAS বনাম Delivered ROAS, 🟢🟡🔴 status, কী করতে হবে তার নির্দেশনা, আর trend chart
- Monthly Summary: target বনাম actual, best creative আর best courier
Ads System
- Meta Planner: budget কোন campaign-এ কত যাবে, BD-র জন্য campaign structure
- Creative Testing: Winner / Keep testing / Kill verdict অটো, সাথে 11টা angle-এর বাংলা hook library
- Naming Generator, Scaling Rules calculator, Google Ads keyword ও negative keyword list
Checklist ও Guide
- 32-point Tracking QA (Pixel, CAPI, GA4, GTM)
- 112-point Business Audit, section-wise score সহ
- Troubleshooting: 16টা সাধারণ সমস্যা, কারণ আর fix
- BD Sales Calendar: ঈদ, পহেলা বৈশাখ, 11.11-এর prep timeline
- 30-Day Growth Roadmap আর UTM Builder
কীভাবে কাজ করে
- File টা Google Drive-এ upload করে Google Sheets দিয়ে খুলুন।
- Settings আর Products একবার পূরণ করুন। সাথে সাথে প্রতিটা product-এর Break-even ROAS জেনে যাবেন।
- প্রতিদিন Daily Orders আর Ad Spend-এ এক লাইন লিখুন।
- সপ্তাহে একবার Dashboard দেখে status অনুযায়ী সিদ্ধান্ত নিন।
হলুদ ঘরে আপনি লিখবেন, ধূসর ঘরের formula বাকি হিসাব করবে। প্রতিটা tab-এ sample data দেওয়া আছে, তাই খুলেই বুঝবেন কোথায় কী লিখতে হয়।
File-এর তথ্য
- Format: .xlsx (Google Sheets ও Microsoft Excel)
- Delivery: পেমেন্ট confirm হলে email আর order page-এ download link
- ভাষা: বাংলা ও English
- পেমেন্ট: একবার, কোনো subscription নেই
License
এটা একজন ক্রেতার license। নিজের ব্যবসা বা নিজের client-এর কাজে ব্যবহার করতে পারবেন। File resell, অন্যকে share, group বা public Drive-এ upload, কিংবা নিজের নামে বিক্রি করা নিষিদ্ধ। Digital product হওয়ায় download-এর পর refund প্রযোজ্য নয়।



